Thursday, May 7, 2020

প্রিয়তমা - সালাহউদ্দিন জাহাঙ্গীর (স্ক্যান কোয়ালিটি)

✽বই- প্রিয়তমা
✽লেখক- সালাহউদ্দীন জাহাঙ্গীর
✽প্রকাশনী : নবপ্রকাশ
✽বিষয় : সীরাতে রাসূল (সা.)
✽মূল্য : ৫২০ টাকা
✽পৃষ্ঠা : ৩৫০
💖প্রিয়তমা স্ত্রীকে যখন স্নিগ্ধ সকালে কাঁঠাল চাঁপা হাতে দিয়ে বলল:
                💕 "শরতের শিশির ভেজা সকালে 
                      তোমাকে আমার ভালোবাসার 
                        স্নিগ্ধ সুবাসভরা ফুলেল 
                        শুভেচ্ছা হে প্রিয় "আজিজা"💕
💖তখন কি আর কোনো পরাজয় বরণ না করে থাকা যায়?নিশ্চয়ই তখন অতীতের চাওয়া পাওয়া গুলো ধূলিমলিন হয়ে মাটিতে মিশে একাকার হয়ে গিয়ে প্রিয়তমার চোখে এক ফোঁটা  আনন্দ অশ্রু বেয়ে পরে সাথে মৃদু ঠোঁটের কোণে একচিলতে হাসি ফুটে উঠে।ঠিক এমনই হোক প্রতিটি প্রিয়তমার জীবন ও সংসার। যেখানে স্বামী হবে তার  প্রেমিক ....... ।

💖ঠিক এমনই আদর্শ ভালোবাসার নিদর্শন দেখিয়ে গেছেন আমাদের সবার ভালোবাসার কেন্দ্র-বিন্দু হযরত মুহাম্মদ (স.) তাঁর পারিবারিক জীবনে।শিখিয়ে গেছেন প্রিয়তমা স্ত্রীকে কতটুকু ভালোবাসতে হবে আর তাঁর প্রিয়তমা স্ত্রীদের আদর্শে অনুপ্রাণিত করে গিয়েছেন প্রতিটি উম্মতি মুহাম্মদের প্রিয়তমাদের।

💖সুন্দর সাবলীল বোধগম্য রোমান্টিকতার আশ্রয়ে নির্মিত হয়েছে এই "প্রিয়তমা" যা আমাদের জানিয়ে দেয় আদর্শ রমণীদের "জীবনী" যাতে রয়েছে প্রিয় নবীর প্রিয়তমা স্ত্রীদের বর্ণনা,তাদের সংসার এবং সংগ্রামী জীবন। 

💕"এ আনন্দ সংবাদ ধরিত্রীর বুকে বেজে ওঠার পর-

রাতের আকাশের তারারা মুহূর্তে যেন তাদের কক্ষপথ ভুলে ছোটাছুটি করতে লাগল মহাকাশময়।আরবের মরুতে বেজে উঠল সাইমুম-সানাই!বৃক্ষ আর পাখিরা সঙ্গোপনে কানাকানি করল-খুব শিগগির পৃথিবীতে দেখতে পাব ভালোবাসার এক অমর প্রেম কাহিনী। যে প্রেমকাহিনি শত-সহস্র বছর ধরে পৃথিবীর বুকে আগত প্রতিটি মানুষকে শেখাবে ভালোবাসার প্রথম ও শেষ সবক।যে প্রেমের উপমা দিয়ে রচিত হবে ইশকের ইশতেহার-

ভালোবাসো তোমার হৃদয়েশ্বর স্বামীকে এইভাবে,যেভাবে প্রিয়তমা আয়েশা অন্তরের তড়প দিয়ে উষ্ণতা দিয়ে গেছেন মুহাম্মদকে .....।

ভালোবাসো তোমার দিলরুবা স্ত্রীকে এইভাবে,যেভাবে রাসূল মুহাম্মদ ভালোবেসে গেছেন তাঁর প্রিয়তমা আয়েশাকে........।"💕

∎প্রথমেই কিছু কথা:
▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔
“প্রিয়তমা”…. প্রথমে বই এর নামটা দেখে ভেবেছিলাম হয়তো কোনো প্রেমের উপন্যাস টুপন্যাস হবে হয়তো,এটা আমার জন্য নয়।পরে যখন মূল থিমটা নিয়ে একটু পড়লাম দেখলাম নবীজীর স্ত্রীদের নিয়ে লেখা একটা বই।রাসূলের স্ত্রীদের মধ্যে আমি খাদিজা (রা:) আর আয়েশা (রা:) সম্পর্কেই জানতাম কিছুটা,তাই তার সংসার জীবন নিয়ে আরেকটু জানতে বইটি কেনা…কিন্তু পরবর্তীতে আমার ভুল আরও ভাংলো।

∎ বইটি কী নিয়ে লেখা?
▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔
বই পড়ার পর আমি বুঝতে পারলাম যে এটা আসলে শুধুই সংসার বা নবীর স্ত্রীদের নিয়েই নয়, বরং এটা একটা চমৎকার “সীরাহ” গ্রন্থ। এখানে স্ত্রীদের অসাধারণ ব্যক্তিত্বকে হাইলাইট করা হয়েছে।আমি সীরাহ পড়তে খুব ভয় পেতাম শব্দকাঠিন্যের কারণে,তবে এই বইটি পড়ার পর থেকে শুধু এখন সীরাহ গ্রন্থ খুজে বেড়াই… কারণ হলো,বইটি এমন গল্পভাষ্যে লেখা আর এত সুন্দর সাহিত্যরস আছে এতে যে পড়তে পড়তে পাঠক তার লেখায় ডুবে যেতে বাধ্য।

∎ কী কী পাবেন বইতে?
▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔
– বেশির ভাগ গুরুত্বপূর্ণ হাদিস গুলো আসার বিস্তারিত কাহিণী,
– রাসূলের ১১ জন স্ত্রী ও ২ জন দাসীর রাসূলের সান্নিধ্যে কাটানো অসাধারণ জীবনকাহিনী যা আগে কোথাও পাননি এভাবে..
-নবী কেমন ছিলেন তার স্ত্রী, সাহাবী, বন্ধু,আত্মীয় ও প্রতিবেশীদের সাথে?
– নবীর ওপর কিভাবে ওহী নাযিল হতো তার বর্ণনা
– কাকে তিনি সবথেকে বেশি ভালোবাসতেন স্ত্রীদের মধ্যে? এবং কেন?

বইটিতে ১১জন উম্মুল মুমিনিম এর সংসার নিয়ে লেখা হয়েছে তাঁরা হলেনঃ-

১.উম্মুল মুমিনিম খাদিজা বিনতে খুয়াইলিদ।
২.সাওদা বিনতে জামআ।
৩.আয়েশা বিনতে আবু বকর।
৪.হাফসা বিনতে উমর।
৫.জয়নব বিনতে খোজায়মা।
৬.উম্মে সালামা বিনতে উমাইয়া।
৭.জয়নব বিনতে জাহাশ।
৮.জুয়াইরিয়া বিনতে হারিস।
৯.উম্মে হাবিবা বিনতে আবু সুফিয়ান।
১০.মারিয়া কিবতিয়া।
১১.রায়হানা বিনতে জায়েদ।

বইটি পড়ার পর আপনারা বুঝতে পারবেন,
উম্মুল মুমিনিনদের নিয়ে কিছু বিতর্কিত বিষয়।
যেমনঃ রাসূল (সাঃ) কেনো ১১টি বিয়ে করেছিলেন?
কেনো আয়েশার মতো সদ্যকিশোরীকে বউ হিসেবে গ্রহণ করলেন?বিয়ের সময় আয়েশার বয়স কত ছিলো? কেন এক ইহুদিকন্যাকে উম্মুল মুমিনিন হিসেবে সম্মানিত করলেন?
এমন আরও অনেক বিষয়।

∎ কাদের পড়তে সাজেস্ট করবো?
▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔
যারা ভাবেন নবি ও নবীর স্ত্রী মানেই হচ্ছে একদম সবসময় গুরুগম্ভীর হবে তাদের আচরণ, কঠিন কঠিন উপদেশ দিবেন মানুষকে,যেটা আমিও ভাবতাম, এটা আসলে তাদের জন্য।বইটি পড়লে আপনার ভুল ভাংবে কারণ আপনি জানবেন
-তারাও রক্ত মাংসের মানুষ
– তাদের মধ্যেও ঝগড়া হতো
– মনোমালিন্যের কারণে অনেকদিন কথা হতোনা
– কৌতুক হতো
– দৌড় প্রতিযোগিতা হতো
– সতীনদের মাঝে নারীসূলভ ঈর্ষা হতো

∎ বেস্ট পার্ট কী?
▔▔▔▔▔▔▔▔▔
বই পড়তে পড়তে আপনি কাদবেন,অনেক জাগায় একা একা হাসবেন,অনেক জাগায় মনে হবে তাদের দেখছেন,নবীকে এতটাই ভালোবাসা শুরু করবেন যে বইটি আপনি ১০ বার পড়লেও বিন্দুমাত্র একঘেয়েমি লাগবেনা, এটাই এর বেস্ট পার্ট।

∎ একটা সাজেশন:–
▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔
প্রথন পাঠক হিসেবে যারা সীরাহ খুজছেন পড়তে,অনায়াসে এটা চোখ বুজে কিনে নিন।কথা দিচ্ছি আপনার সীরাহ পড়ার প্রতি ভালোবাসা বেড়ে যাবে,ঈন শা আল্লাহ!

∎ মন্তব্য
▔▔▔▔▔
“রিয়েল লাইফ হিরো” কে ভালোবেসেছেন কখনো? যদি ভালোবাসতে চান, এবং তার স্ত্রীদের তার জীবনে নানা অবদান নিয়ে জানতে চান,অবশ্যই পড়তে হবে প্রিয়তমা বইটি।


ডাউনলোড লিংকঃ  প্রিয়তমা 
Share This
Previous Post
Next Post

Ashalamu-alaikum, I'm Shariar Mahamud Kabbo. I'm a Healthcare Professional . Welcome To My Largest Free Medical Books Download Site.

0 Post a Comment: