Thursday, May 7, 2020

প্রিয়তমা - সালাহউদ্দিন জাহাঙ্গীর (স্ক্যান কোয়ালিটি)

✽বই- প্রিয়তমা
✽লেখক- সালাহউদ্দীন জাহাঙ্গীর
✽প্রকাশনী : নবপ্রকাশ
✽বিষয় : সীরাতে রাসূল (সা.)
✽মূল্য : ৫২০ টাকা
✽পৃষ্ঠা : ৩৫০
💖প্রিয়তমা স্ত্রীকে যখন স্নিগ্ধ সকালে কাঁঠাল চাঁপা হাতে দিয়ে বলল:
                💕 "শরতের শিশির ভেজা সকালে 
                      তোমাকে আমার ভালোবাসার 
                        স্নিগ্ধ সুবাসভরা ফুলেল 
                        শুভেচ্ছা হে প্রিয় "আজিজা"💕
💖তখন কি আর কোনো পরাজয় বরণ না করে থাকা যায়?নিশ্চয়ই তখন অতীতের চাওয়া পাওয়া গুলো ধূলিমলিন হয়ে মাটিতে মিশে একাকার হয়ে গিয়ে প্রিয়তমার চোখে এক ফোঁটা  আনন্দ অশ্রু বেয়ে পরে সাথে মৃদু ঠোঁটের কোণে একচিলতে হাসি ফুটে উঠে।ঠিক এমনই হোক প্রতিটি প্রিয়তমার জীবন ও সংসার। যেখানে স্বামী হবে তার  প্রেমিক ....... ।

💖ঠিক এমনই আদর্শ ভালোবাসার নিদর্শন দেখিয়ে গেছেন আমাদের সবার ভালোবাসার কেন্দ্র-বিন্দু হযরত মুহাম্মদ (স.) তাঁর পারিবারিক জীবনে।শিখিয়ে গেছেন প্রিয়তমা স্ত্রীকে কতটুকু ভালোবাসতে হবে আর তাঁর প্রিয়তমা স্ত্রীদের আদর্শে অনুপ্রাণিত করে গিয়েছেন প্রতিটি উম্মতি মুহাম্মদের প্রিয়তমাদের।

💖সুন্দর সাবলীল বোধগম্য রোমান্টিকতার আশ্রয়ে নির্মিত হয়েছে এই "প্রিয়তমা" যা আমাদের জানিয়ে দেয় আদর্শ রমণীদের "জীবনী" যাতে রয়েছে প্রিয় নবীর প্রিয়তমা স্ত্রীদের বর্ণনা,তাদের সংসার এবং সংগ্রামী জীবন। 

💕"এ আনন্দ সংবাদ ধরিত্রীর বুকে বেজে ওঠার পর-

রাতের আকাশের তারারা মুহূর্তে যেন তাদের কক্ষপথ ভুলে ছোটাছুটি করতে লাগল মহাকাশময়।আরবের মরুতে বেজে উঠল সাইমুম-সানাই!বৃক্ষ আর পাখিরা সঙ্গোপনে কানাকানি করল-খুব শিগগির পৃথিবীতে দেখতে পাব ভালোবাসার এক অমর প্রেম কাহিনী। যে প্রেমকাহিনি শত-সহস্র বছর ধরে পৃথিবীর বুকে আগত প্রতিটি মানুষকে শেখাবে ভালোবাসার প্রথম ও শেষ সবক।যে প্রেমের উপমা দিয়ে রচিত হবে ইশকের ইশতেহার-

ভালোবাসো তোমার হৃদয়েশ্বর স্বামীকে এইভাবে,যেভাবে প্রিয়তমা আয়েশা অন্তরের তড়প দিয়ে উষ্ণতা দিয়ে গেছেন মুহাম্মদকে .....।

ভালোবাসো তোমার দিলরুবা স্ত্রীকে এইভাবে,যেভাবে রাসূল মুহাম্মদ ভালোবেসে গেছেন তাঁর প্রিয়তমা আয়েশাকে........।"💕

∎প্রথমেই কিছু কথা:
▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔
“প্রিয়তমা”…. প্রথমে বই এর নামটা দেখে ভেবেছিলাম হয়তো কোনো প্রেমের উপন্যাস টুপন্যাস হবে হয়তো,এটা আমার জন্য নয়।পরে যখন মূল থিমটা নিয়ে একটু পড়লাম দেখলাম নবীজীর স্ত্রীদের নিয়ে লেখা একটা বই।রাসূলের স্ত্রীদের মধ্যে আমি খাদিজা (রা:) আর আয়েশা (রা:) সম্পর্কেই জানতাম কিছুটা,তাই তার সংসার জীবন নিয়ে আরেকটু জানতে বইটি কেনা…কিন্তু পরবর্তীতে আমার ভুল আরও ভাংলো।

∎ বইটি কী নিয়ে লেখা?
▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔
বই পড়ার পর আমি বুঝতে পারলাম যে এটা আসলে শুধুই সংসার বা নবীর স্ত্রীদের নিয়েই নয়, বরং এটা একটা চমৎকার “সীরাহ” গ্রন্থ। এখানে স্ত্রীদের অসাধারণ ব্যক্তিত্বকে হাইলাইট করা হয়েছে।আমি সীরাহ পড়তে খুব ভয় পেতাম শব্দকাঠিন্যের কারণে,তবে এই বইটি পড়ার পর থেকে শুধু এখন সীরাহ গ্রন্থ খুজে বেড়াই… কারণ হলো,বইটি এমন গল্পভাষ্যে লেখা আর এত সুন্দর সাহিত্যরস আছে এতে যে পড়তে পড়তে পাঠক তার লেখায় ডুবে যেতে বাধ্য।

∎ কী কী পাবেন বইতে?
▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔
– বেশির ভাগ গুরুত্বপূর্ণ হাদিস গুলো আসার বিস্তারিত কাহিণী,
– রাসূলের ১১ জন স্ত্রী ও ২ জন দাসীর রাসূলের সান্নিধ্যে কাটানো অসাধারণ জীবনকাহিনী যা আগে কোথাও পাননি এভাবে..
-নবী কেমন ছিলেন তার স্ত্রী, সাহাবী, বন্ধু,আত্মীয় ও প্রতিবেশীদের সাথে?
– নবীর ওপর কিভাবে ওহী নাযিল হতো তার বর্ণনা
– কাকে তিনি সবথেকে বেশি ভালোবাসতেন স্ত্রীদের মধ্যে? এবং কেন?

বইটিতে ১১জন উম্মুল মুমিনিম এর সংসার নিয়ে লেখা হয়েছে তাঁরা হলেনঃ-

১.উম্মুল মুমিনিম খাদিজা বিনতে খুয়াইলিদ।
২.সাওদা বিনতে জামআ।
৩.আয়েশা বিনতে আবু বকর।
৪.হাফসা বিনতে উমর।
৫.জয়নব বিনতে খোজায়মা।
৬.উম্মে সালামা বিনতে উমাইয়া।
৭.জয়নব বিনতে জাহাশ।
৮.জুয়াইরিয়া বিনতে হারিস।
৯.উম্মে হাবিবা বিনতে আবু সুফিয়ান।
১০.মারিয়া কিবতিয়া।
১১.রায়হানা বিনতে জায়েদ।

বইটি পড়ার পর আপনারা বুঝতে পারবেন,
উম্মুল মুমিনিনদের নিয়ে কিছু বিতর্কিত বিষয়।
যেমনঃ রাসূল (সাঃ) কেনো ১১টি বিয়ে করেছিলেন?
কেনো আয়েশার মতো সদ্যকিশোরীকে বউ হিসেবে গ্রহণ করলেন?বিয়ের সময় আয়েশার বয়স কত ছিলো? কেন এক ইহুদিকন্যাকে উম্মুল মুমিনিন হিসেবে সম্মানিত করলেন?
এমন আরও অনেক বিষয়।

∎ কাদের পড়তে সাজেস্ট করবো?
▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔
যারা ভাবেন নবি ও নবীর স্ত্রী মানেই হচ্ছে একদম সবসময় গুরুগম্ভীর হবে তাদের আচরণ, কঠিন কঠিন উপদেশ দিবেন মানুষকে,যেটা আমিও ভাবতাম, এটা আসলে তাদের জন্য।বইটি পড়লে আপনার ভুল ভাংবে কারণ আপনি জানবেন
-তারাও রক্ত মাংসের মানুষ
– তাদের মধ্যেও ঝগড়া হতো
– মনোমালিন্যের কারণে অনেকদিন কথা হতোনা
– কৌতুক হতো
– দৌড় প্রতিযোগিতা হতো
– সতীনদের মাঝে নারীসূলভ ঈর্ষা হতো

∎ বেস্ট পার্ট কী?
▔▔▔▔▔▔▔▔▔
বই পড়তে পড়তে আপনি কাদবেন,অনেক জাগায় একা একা হাসবেন,অনেক জাগায় মনে হবে তাদের দেখছেন,নবীকে এতটাই ভালোবাসা শুরু করবেন যে বইটি আপনি ১০ বার পড়লেও বিন্দুমাত্র একঘেয়েমি লাগবেনা, এটাই এর বেস্ট পার্ট।

∎ একটা সাজেশন:–
▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔
প্রথন পাঠক হিসেবে যারা সীরাহ খুজছেন পড়তে,অনায়াসে এটা চোখ বুজে কিনে নিন।কথা দিচ্ছি আপনার সীরাহ পড়ার প্রতি ভালোবাসা বেড়ে যাবে,ঈন শা আল্লাহ!

∎ মন্তব্য
▔▔▔▔▔
“রিয়েল লাইফ হিরো” কে ভালোবেসেছেন কখনো? যদি ভালোবাসতে চান, এবং তার স্ত্রীদের তার জীবনে নানা অবদান নিয়ে জানতে চান,অবশ্যই পড়তে হবে প্রিয়তমা বইটি।


ডাউনলোড লিংকঃ  প্রিয়তমা 

Saturday, May 2, 2020

মুক্ত বাতাসের খোঁজে (হাই কোয়ালিটি)

বই: মুক্ত বাতাসের খোঁজে


এক জঙ্গনামা। লড়াইটা এক অক্টোপাসের সাথে। নীলরঙা অক্টোপাস। ব্যক্তিসত্তা, সমাজমানসকে প্রতিমুহূর্তে আগের চেয়ে আরও জোরে পেঁচিয়ে নিচ্ছে আট পায়ে। সমস্যা হলো অক্টোপাসটি একটি ট্যাবু (taboo)। তার নাম নেয়া যায় না, আলোচনা করা যায় না, তার ক্ষতি চিৎকার করে জানিয়ে দেওয়া যায় না সবাইকে। এই সুযোগে সে আরও প্যাঁচ কষে চলেছে। মড়মড় করে ভাঙছে পরিবার, ভাঙছে সমাজ, ভাঙছে আইন, মূল্যবোধ-সুকুমারবৃত্তি, ভাঙছে জীবন—এক একটা স্বপ্ন খানখান হয়ে ভেঙে যাচ্ছে। যেগুলো ভাঙেনি ঝুরঝুরে হয়ে দাঁড়িয়ে আছে একটু ঝাঁপটার অপেক্ষায়।

পর্ন, পর্নোগ্রাফি, ব্লু ফিল্ম। একটা অসুখ। প্রতিটা গোঁফের রেখা গজানো কিশোর মুখের দিকে তাকান, প্রতিটা উদ্দাম কলেজপড়ুয়া স্বপ্নবাজ তরুণ, ভার্সিটির চোখ নামিয়ে চলা প্র্যাক্টিসিং ছাত্র, গালফোলা দুই বেণিওয়ালা বাচ্চা মেয়ে, জ্যামে ঝুলে থাকা প্রতিটি কর্মজীবীর ঘর্মাক্ত মুখের দিকে তাকান। বিশ্বাস করতে কষ্ট হলেও এটাই সত্যি। এক কঠিন দুরারোগ্য অসুখে ভুগছে প্রতিটি মানবসন্তান। অথবা যেকোনো সময় মহামারির গ্রাস হবার অপেক্ষায়। আপনার কেবল দাঁড়াতে শেখা মেয়েটার দিকে একটু তাকান। সদ্যভূমিষ্ঠ ছেলেটার দিকে তাকান। কী এক মড়কওয়ালা শ্মশান রেখে যাচ্ছেন তার জন্য!

এখন ঠিক এই মুহূর্তটিতে আপনার জন্য সবচেয়ে জরুরি এই বইটি পড়া, অক্সিজেনের চেয়েও। বিশ্বাস করুন—হ্যাঁ, আপনার শ্বাসের চেয়েও। আপনাকে বুঝতে হবে, আপনাকে জাগতে হবে; না হলে অনেক দেরি হয়ে যাবে। অনেক দেরি। আপনাকে স্মরণ করতে হবে, “আপনি একজন যোদ্ধা”। প্রবাহতাড়িত একটি “গড্ডল” না আপনি। একটু মনে করার চেষ্টা করুন, আপনি যুদ্ধ করার জন্যই জন্ম নিয়েছেন। আর এ যুদ্ধে আপনি জিতবেন, আপনাকে জিততে হবে। এ জয় ছাড়া আপনার হাতে আর কোনো অপশন নেই। দমবন্ধ এই পৃথিবীতে আপনার খুঁজে নিতে হবে মুক্ত বাতাস। যেখানে চোখবুজে লম্বা শ্বাস টেনে নিলে নির্মল শীতল বাতাস পূর্ণ করবে আপনার প্রতিটি অ্যালভিওলাস। পরবর্তী প্রজন্মের অভিশাপের আর্তনাদ থেকে বাঁচতে আপনাকে নিশ্চিত করতে হবে তাদের অধিকার—একঝলক মুক্ত বাতাস।

বইটির লেখক, কলাকুশলীদের প্রাণভরা দু’আ। আল্লাহ তাদের এই খিদমতের বরকতে আমাদের বুঝ দান করুন। আমি চিকিৎসাবিদ্যাগত বিষয়গুলো দেখেছি আল্লাহর ইচ্ছায়, প্রয়োজনমতো পরিবর্তন-পরিমার্জনের পরামর্শ দিয়েছি। পর্নোগ্রাফির শারীরিক ও মানসিক স্বাস্থ্যগত প্রলয়, এই ইন্ডাস্ট্রির নেপথ্যের কান্নার নৈঃশব্দ্য, মুক্ত বাতাসের যুদ্ধের প্রয়োজনীয় প্রশিক্ষণ—এ আয়োজনে আমি অভিভূত। বইটি আমাদের সত্তার মানবীয় অংশটাকে জাগাক, অনুশোচনায় “অগ্নিদগ্ধ” করুক, চোখের পানি হৃদয় পোড়াতে পোড়াতে নামুক। সে পোড়া ছাই থেকে ফিনিক্স পাখির মতো জন্ম নিক এক “যোদ্ধা”, এক “আপনি”, এক “আমি”।

কোথায় পাব তারে …

☑ বইঃ মুক্ত বাতাসের খোঁজে
☑ প্রকাশনীঃ Ilmhouse Publication
☑ লেখকঃ লস্ট মডেস্টি ব্লগ
☑ সম্পাদকঃ আসিফ আদনান
☑ পৃষ্ঠা সংখ্যাঃ ২৩০
☑ মূল্যঃ ২৩০ টাকা .
◼ বইটি কী নিয়ে লেখা জানতে- http://bit.ly/2H2DG3i
◼ বই সম্পর্কে পাঠকদের মতামত (Review)- https://justpaste.it/6iqjv
◼  ‘মুক্ত বাতাসের খোঁজে’ বইটির প্রাপ্তিস্থান- https://bit.ly/2EK91tB

বইটির ডাউনলোড করতেঃ Downlode Link